[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হিউম্যান প্যাপিলোমাভা(এইচপিভি) টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ১নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর। এসময় আরও উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার ডা. এ.কে.এম সানোয়ার হুদা (সাধন), আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধু রাম পাল, টিকাদান কর্মসূচির সাথে সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ সহ ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। প্রসঙ্গত, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে আটোয়ারী উপজেলায় বিনামূল্যে ৬ হাজার ৮শত ২১ জন কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। স্কুল পর্যায়ে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ বছর থেকে ১৪ বছর বযসী কিশোরীরা বিনামূল্যে পাবে এই টিকা। এক ডোজের টিকার ক্যাম্পেইন চলবে ১৮ দিন। ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ জরায়ুমুখ ক্যান্সার। শুধু এক ডোজ এইচপিভি টিকা নেবার মাধ্যমে এই ক্যানসার প্রতিরোধ সম্ভব। সরকারিভাবে বিনামূল্যে এই টিকা ১০ হতে ১৪ বছরের বিদ্যালয় বহির্ভুত কিশোরী এবং পঞ্চম ও সমমানের শ্রেণিতে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হবে। তিনি বলেন, আজ উদ্বোধনী দিনে উপজেলার ২টি উচ্চ বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০১ জন ছাত্রীকে টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে।
টিকাদান কার্যক্রম উদ্বোধনের আগে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, নৈতিক শিক্ষা সম্পর্কে পরামর্শ এবং এইচপিভি টিকার উপকারীতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান ও উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. মোঃ হুমায়ুন কবীর।

 

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।