[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাটকেলঘাটার লোকনাথ নার্সিং হোমে ভূল চিকিৎসায় ২ প্রসুত মায়ের মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
সাতক্ষীরার পাটকেলঘাটার বহুল আলোচিত লোকনাথ নার্সিং হোমে ভূল চিকিৎসায় ২ প্রসুতির মায়ের মৃত্যুর ঘটনা ৩ দিন অতিবাহিত হলেও এখনো কোন মামলা না হওয়ায় জনমনে রিতিমতো আতংক সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী বলছে,  তাহলে কি টাকার বিনিময়ে সব কিছু  ধামাচাঁপা পড়ে যাবে? শুধু মাত্র ক্লিনিকটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। কিছু দিন পরেই তো আবারও তার মৃত্যুকুপ চালু করে দিবে এই পুলোক।
এদিকে একটি সূত্র জানিয়েছে, বহু নারী কেলেঙ্কারির হোতা পুলোক পালে কসাইখানাখ্যত ক্লিনিক চালু রাখতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদারসহ জেলা ক্লিনিক মালিক সমিতির নেতাদের নিয়ে বিভিন্ন দপ্তরে মোটা অংকের মাল নিয়ে জাল পেতে বসে আছে।
জানা গেছে, পুলোক আত্নগোপনে থেকে তার অবৈধ ক্লিনিক বানিজ্য চালু রাখতে দৌড়ঝাঁপ করছে। এদিকে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাশেল গত কাল এই মৃত্যুকুপখ্যত ক্লিনিকটি সাময়িক বন্ধ রাখতে সিলগালা করে দিয়েছেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিক বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন।
এসময় স্থানীয় জনতা প্রতিবাদ করে বলেন, ক্লিনিকটি স্থায়ীভাবে বন্ধ করা হোক,  এই মৃত্যুর ব্যবসা আর আমরা দেখতে চাই না।
অপরদিকে হত্যাকান্ডের ঘটনাটি ধামাচাঁপা দিয়ে  ভুক্তভোগী দুই পরিবারকে মোটা  টাকার বিনিময়ে ম্যানেজ করার মিশন নিয়ে নেমেছে পুলক পাল বলে এলাকায় গুজ্ঞন শোনা যাচ্ছে।
 উল্লেখ্য  বহুল  আলোচিত  লোকনাথ নার্সিং হোমে  ভূল চিকিৎসায় গত শুক্রবার রাতে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের  আব্দুস সালামের স্ত্রী আম্বিয়া খাতুন এবং গনেশপুর গ্রামের ফয়সাল হোসেনের স্ত্রী তাসলিমা বেগম নামের ২ প্রসুতির মায়ের মৃত্যু হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন  ডা. মোহাম্মদ  আব্দুল সালাম জানান, প্রাথমিক তদন্তে মৃত্যুর সত্যতা পাওয়া গেছে, বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।