[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার(২১অক্টোবর) বিকেলে উপজেলার চরসলিমাবাদ (ভূতের মোড়) যমুনা নদী হইতে দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর, বাককাটারি ও কামুটিয়া পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের নেতৃত্বে সেনা বাহিনীর মেজর মো. হাফিজুর রহমান ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম যৌথ ভাবে এ অভিযান চালান।
এসময় নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমানসহ সেনা বাহিনী, পুলিশ, ভূমি ও মৎস্য অফিসের কর্মচারিরা উপস্থিত ছিলেন ।
অভিযানে পরিচালনার খবর পেয়ে জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে যায়। পরে অবৈধ ভাবে মা ইলিশ শিকার করার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এদিকে যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।