[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১১ জনের জেল জরিমানা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে  ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে নদীতে মাছ শিকার, বিক্রি ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ১১ জেলেকে আটকের পর ৬জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ অক্টোবর) দিনব্যাপি উপজেলার খাষকাউলিয়া, বাঘুটিয়া, ঘোরজান ও উমারপুর ইউনিয়নের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৪ এর আওতায় চৌহালী উপজেলা ট্রাস্কফোর্স কমিটির উদ্যোগে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, চৌহালী থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান, চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল ইসলাম, ইউএনও প্রতিনিধি প্রমুখ।
অভিযানে ১ লক্ষ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল সহ  ১০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ জনকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌহালী উপজেলার বালিয়া সিংগুলি গ্রামের ওমর মোল্লার ছেলে মো. শেরে বাংলা (২৫), চালুহারা গ্রামের সাগর আলী শেখ এর ছেলে মনিরুল ইসলাম (৪০), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. স্বপন (২৫), শাহজাদপুর উপজেলার বড় চানতারা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সবুজ (২৭) ও মো. সজিব (৩২), টাঙ্গাইল সদর উপজেলার রশিদপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে নুরুন্নবী (২৫)।
এছাড়াও ঢাকার ধামরাই উপজেলার কাইজার কন্দ গ্রামের ফজর আলীর ছেলে আসাদুল ইসলাম (২০), চৌহালী উপজেলার শৈলজানা গ্রামের উসমান মন্ডলের ছেলে মো. ইয়ামিন (২৫), চালুহারা গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. শাহীন মিয়া (১৮), দক্ষিন খাষকাউলিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৪৫), মিটুয়ানি গ্রামের চানমিয়া বেপারীর ছেলে বাবু মিয়া (৪০) কে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।