[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরে ইমাম পরিষদের পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

যশোরের অভয়নগরে মাদক কারবারি, সন্রাসী, চাঁদাবাজি, দখলদারিসহ যাবতীয় অন্যায় প্রতিরোধ প্রতিকার ও ভীতিমুক্ত ব্যবসাবান্ধব নওয়াপাড়া গড়তে ইমাম পরিষদের করণীয় ‘বিষয়ক পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসভায় অংশগ্রহণ করেন রাজনৈতিক, অরাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবী, সামাজিক, সাংবাদিক ও ধর্মীয় সংগঠন সমূহের নেতৃবৃন্দ। আয়োজনে অভয়নগর ইমাম পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই সভায় সভাপতিত্ব করেন, হাফেজ মাওলানা গোলাম মাওলা। অনুষ্ঠান সঞ্চলনা করেন, মুফতি ইসমাইল হোসাইন রহমানী ও মুফতি রফিকুল ইসলাম হুসাইনী। কোরআন তেলাওয়াত করেন, হাফেজ সাইফুল ইসলাম,নাসিদ হাফেজ তৈয়বুর রহমান তামিম। ওই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী এটনি জেনারেল সুপ্রিম কোর্ট সাইয়েদ নূরে আলম সিদ্দিকী সোহাগ, পৌর বিএনপির সভাপতি আবু নাঈম, বিএনপির অভয়নগর থানা শাখার সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, ছাত্র নেতা সাজিদুল ইসলাম, মুফতি ইসমাইল হোসাইন রহমানী, মাওঃ যাকারিয়া হুসাইন, মাওঃ যায়নুল আবেদীন, মৌলভী জুলফিকার আহমাদ এরশাদ, মাওঃ দেলাওয়ার হোসাইন, মাওঃ জুলফিকার চেয়ারম্যান শুভড়ারা ইউনিয়ন গ্রীন অভয়নগর এর অধ্যাপক শওকত হোসেন, ছাত্র নেতা ইমরান মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব নুরুল ইসলাম বাবুল, ছাত্র নেতা রাকিব পাটোয়ারী, এস এম মহিউল ইসলামসহ ইমাম পরিষদ ও হেফাজতে ইসলামের অসংখ্য নেতা নেতৃবৃন্দ ওই সভায় উপস্থিত ছিলেন। ওই পরামর্শ ও মতবিনিময় সভায় বক্তারা বলেন, অভয়নগরে সকল প্রকার মাদক, দখলদারি, চাঁদাবাজিসহ নানাবিধ অপরাধ কর্মকান্ড সকলে মিলেমিশে এক হয়ে প্রতিহত করতে হবে। এবং অভয়নগর তথা নওয়াপাড়া পৌরসভাকে সুন্দর সু-শৃঙ্খল রেখে শান্তিপূর্ণ অভয়নগর আমরা সবাই মিলে গড়ার অঙ্গীকার করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।