[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ লামা সাংবাদিক ইউনিটির

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
জাতীয় দৈনিক সোনালী কন্ঠ, মাতামুহুরী পত্রিকা লামা উপজেলার জ্যেষ্ঠ প্রতিবেদক মোঃ নাজমুল হুদার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন লামা সাংবাদিক ইউনিটি পরিবার । একই সঙ্গে অপপ্রচারে নেপথ্যে কতিপয় ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সব মিথ্যা পোষ্ট দৃষ্টিগোচর এর বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়া ও প্রকৃত ভাল সাংবাদিকতার কাজে সহায়তায় আহ্বান জানানো হয়। রোববার (১৯ অক্টোবর) সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিজানুর রহমান রুবেল এর পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়,মাঝে মধ্যে দুই একজন কতিপয় ব্যক্তি যারা লামা সাংবাদিক ইউনিটর নাম ও লগো ব্যবহার তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য সুজন চৌধুরীকে হঠাৎ সভাপতি বলে অপপ্রচার ও মিথ্যাচার করছে। সেখানে প্রকৃত কথা হচ্ছে সে কখনও সংগঠন সদস্যও ছিল না। সে প্রকৃত সংবাদ কর্মী কি না আমাদের জানা নেই।
এদিকে নিয়মশৃঙ্খলা অনুসারে কাগজে কলমে সংগঠন পরিচালিত হচ্ছে।আমরা সংগঠনের সকল সদস্যবৃন্দ একতা ও ঐক্যবদ্ধ রয়েছি। পেশাদার সাংবাদিকদের নিয়ে এ ধরনের অনৈতিক, অবৈধ ও মানহানিকর অপপ্রচার কোনোভাবেই কাম্য নয়। আরও লামা সাংবাদিক ইউনিটির নাম ব্যবহার করে কেউ /কারা অপকর্মে করলে আমরা এর দায়ভার নিব না। পাশাপাশি এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তকর পোস্ট না দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা।
বিবৃতিতে আরও বলা হয়, দেশ ও জাতির দায়বদ্ধতার জায়গা থেকে কিছু উচ্চ শিক্ষিত তরুণ ও প্রবীণ এর সমন্বয়ে ২০১৮ সালে লামা সাংবাদিক ইউনিটি প্রতিষ্ঠা লাভ করে এখনও তা রাষ্ট্রের জন্য কল্যাণে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের উচিত সাংবাদিকদের মুক্তভাবে কাজ করতে দেওয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।