[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে আওয়ামীলীগ পার্টি অফিসে আগুন, নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৫ টায় এ ঘটনাটি ঘটে। এছাড়া বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর করা সহ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাণীনগর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহমেদ আশিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি করে  দুর্বৃত্তরা।

পারইল ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। পারইল হাটখোলা গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির বিভিন্ন আসবাসপত্র ভাঙচুর করে হেলাল মেম্বারের বাড়িতেও  ভাঙচুর করে দুর্বৃত্তরা। একই গ্রামের আওয়ামীলীগ নেতা আনোয়ারের বাড়ি সহ বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা  ভাঙচুর করা হয়।
এছাড়া উপজেলা সদর বাজারে কয়েকটি দোকানপাট ভেঙেছে দুর্বৃত্তরা। কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। উপজেলার বিভিন্ন এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের পার্টি অফিস ও আওয়ামী লীগ নেতাকর্মীর দোকান ঘর এবং বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।