[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চলনবিলের আলোতে সংবাদ প্রকাশের পর নাগরপুরে বালু খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ আগস্ট, ২০২৪
নাগরপুরে ড্রেজার মেশিনে বালু-মাটি লুট, সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ প্রশাসন’ শিরোনামে দেশের বহুল প্রচারিত চলবিলের আলো পত্রিকাসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব আরোপ করে দ্রুত পদক্ষেপ নিয়েছে উপজেলা সহকারী কমিশনার দীপ ভৌমিক। শুক্রবার (২ আগস্ট) প্রতিবেদন প্রকাশের দিনেই পাকুটিয়া ইউনিয়নে দ্রুত অভিযান পরিচালনা করা হয়, যা চলে দুপুর থেকে রাত অবধি পর্যন্ত। এতে ইউনিয়নের পুখুরিয়া, মানড়া, বাঘুটিয়া ও রাথুরা ঘাটে বসানো সকল অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।
পাকুটিয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম খান মুঠোফোনে জানায়, বালু-মাটি লুটের বিরুদ্ধে উপজেলা প্রশাসন দ্রুত অভিযান পরিচালনা করায় এলাকাবাসী ব্যাপক খুশি। প্রশাসন রাত পর্যন্ত অভিযান চলমান রেখেছে। এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। বালু খেকোদের বিরুদ্ধে যথাযথ সংবাদ তুলে ধরায় নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই। আশাকরি ভবিষ্যতে এমন অবৈধ ব্যবসার বিরুদ্ধে কর্তৃপক্ষের একশন চলমান থাকবে।
জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে জানিয়ে নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক বলেন, গতকাল পাকুটিয়া ইউনিয়নে টাঙ্গাইল জেলার সীমানায় স্থাপিত সকল অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু-মাটি বিক্রির ব্যবসায়ীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।