ময়মনসিংহের নান্দাইল উপজেলার চলমান কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়া থেকে ৩রা আগস্ট পর্যন্ত নান্দাইল মডেল থানায় ২টি নিয়মিত নাশকতা আইনের বিভিন্ন ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ নিজে বাদী হয়ে এই মামলা দায়ের করেন। গত ২০ জুলাই মামলা নং- ১৭ এতে ২৮জন নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০/৬০জনকে আসামী করা হয়েছে। অপর দিকে ২২জুলাই পুলিশ বাদী হয়ে মামলা নং ১৮ দায়ের করে। এতে ৪৪জন নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামী করা হয়েছে। উল্লেখিত ২ মামলায় ইতি মধ্যে ১০জনকে গ্রেফতার করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, গ্রেফতারকৃত ১০ জনের মাঝে কোন ছাত্রকে গ্রেফতার করা হয় নাই। মামলার এজাহার সূত্রে দেখাগেছে, উল্লেখিত ২টি মামলায় সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এফএম আজিজুল ইসলাম পিকুল সহ বিএনপি’র নেতাকর্মীদের বেশীর ভাগ আসামী করা হয়েছে। গত বৃহস্পতিবার নান্দাইল উপজেলা সদরে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আবদুস সালাম (আরসিডিএস,পিএসসি)’র নেতৃত্বে সন্ত্রাস বিরোধী মিছিল ও শোভাযাত্রা করা হয়েছে।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
কোটা সংস্কার আন্দোলন, নান্দাইলে ২ মামলায় ৭২ জন আসামী
প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ আগস্ট, ২০২৪