[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

কাভার্ডভ্যান অটোরিক্সা সংঘর্ষে নিহত ২

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জুন, ২০২৪
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুর নামক স্থানে  কাভার্ডভ্যান এর সাথে সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার  এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের অটোরিক্সার চালক মো. আমিনুর ও ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া।
বরঙ্গাইল  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম চলনবিলের আলোকে বলেন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা -আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি পাটুরিয়াগামী একটি কাভার্ডভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক ও একজন যাত্রী নিহত হন কাভার্ডভ্যানটি আটক করে শিবালয় থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।