শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক সুমন দাশের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তি সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ মে, ২০২৪
সাংবাদিক ও সাহিত্যিক সুমন কুমার দাশ পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করায় তাকে এ সংবর্ধনা প্রদান করেছে সিলেট জেলা প্রেসক্লাব। সংবর্ধনা অনুষ্ঠান আজ শনিবার (২৫ মে) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জহিরুল হক বলেন, সিলেট লোকসাহিত্যের সমৃদ্ধ এক জনপদ। এ লোকজসম্পদের কারণে দেশ ও দেশের বাইরে সিলেটের অনন্য পরিচিতি রয়েছে। এ মাটির সন্তান হিসেবে সুমন কুমার দাশ এ পরিচয়কে আরও ব্যাপক পরিসরে মেলে ধরছেন। তাঁর নিষ্ঠা ও একাগ্রতার ফলই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, দৈনিক কালবেলা সিলেটের ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব এডিটর মীর্জা সুহেল।
সংবর্ধনা অনুষ্ঠান বক্তারা বলেন, সাংবাদিক ও সাহিত্যিক সুমন কুমার দাশ বহু প্রতিভার অধিকারী। কিন্তু তার অন্যতম পরিচয় তিনি একজন সাংবাদিক। তাঁর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে সিলেটের সাংবাদিকদের জন্য গৌরবময়। তিনি সিলেটের সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণা।
ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংষ্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল কবীর, নির্বাহী সদস্য রনজিৎ কুমার সিংহ, মো. আনোয়ার হোসেন, ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, মামুন হাসান, মোহাম্মদ নাসির উদ্দিন, আনিস মাহমুদ, এসএম রফিকুল ইসলাম সুজন, রজত কান্তি চক্রবর্তী, মিসবাহ উদ্দীন আহমদ, শংকর দাস, সুব্রত দাস, মো. আলী আকবর চৌধুরী কোহিনূর, রায়হান উদ্দিন, মো. ওলিউর রহমান, আশরাফ চৌধুরী রাজ, ইয়াহ্ইয়া মারুফ, রাশেদুল হোসেন সোয়েব, পিংকু ধর, মো. আনোয়ার হোসেন, দিব্য জ্যোতি সী, আহমেদ জামিল, মো. দ্বোহা চৌধুরী, বাপ্পা মৈত্র, মৃণাল কান্তি দাস, অমিতা সিনহা, কামরুল ইসলাম মাহি, ফয়জুল আহমদ, রাজীব রাসেল, সাকিব আল মামুন, পল্লব ভট্টাচার্য্য, এসএম মিজানুর রহমান, জয়ন্ত কুমার দাস, মো. শাকিলুজ্জামান, সাজলু লস্কর প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।