[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাঁথিয়া উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী থেকে সরে দাঁড়ালেন মো:হাসান আলী খাঁন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
আগামী ৮মে প্রথম ধাপে অনুষ্ঠিতব্য পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সরে দাড়ালেন চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খাঁন। বৃহস্পতিবার (২রা মে)দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, সত্যিকারভাবে আমি পারিবারিক ও ব্যাক্তিগত কারণে আমার সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করে নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
এক প্রশ্নের জবাবে আ’লীগের এই নেতা বলেন, সব জায়গাতে সব কথা বলা ঠিক না। আমি যেহেতু নির্বাচন থেকে সরে দাড়িয়েছি সেহেতু কারও পক্ষে যাওয়ার তো প্রশ্নই আসে না। আমি তা করবো না। কাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে, কে ওই পদের যোগ্য সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই।
নির্বাচন সুষ্ঠ হবে কিনা এমন এক প্রশ্নে তিনি বলেন, ভোটে কারচুপি হবে কিনা সেটা নির্বাচনের দিনই বুঝা যাবে।
তিনি বলেন, আমার সাথে যারা নির্বাচনে সম্পৃক্ত ছিল। আমার পক্ষে যারা কাজ করেছে দিনে রাতে। তাদের অনেক দুঃখ কষ্ট আছে। আপনাদের মাধ্যমে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি নফিজ উদ্দিন সরকার,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাজ্জাদ, প্রার্থীর ভাই আ’লীগ নেতা সরোয়ার হোসেন খান,পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাকিবুল আলম মাসুম,পৌর ছাত্রলীগের সাবেক সদস্য শোয়ায়েব হোসেন শুভসহ অনেকে।
নির্বাচনের শেষ মুহুর্তে এসে তাঁর প্রার্থীতা থেকে সরে দাড়ানোয় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
উল্লেখ্য,নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন,উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।