পাবনার ঈশ্বরদীতে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পার্টি’র কেন্দ্রীয় কমিটি’র সদস্য ও পাবনা জেলা জাতীয় পার্টি’র সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী’র দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) বেলা ২টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী’র দাফনের আগে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুস সালাম খান, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদত হোসেন খান, ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, জাতীয় পার্টি’র ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন রুমী, ঈশ্বরদী পৌর শাখার সভাপতি মাহাবুব মোর্শেদ খান জেম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মঞ্জু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মো. তহুরুল আলম মোল্লা, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান বসীরসহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৪ এপ্রিল) সকালে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
ঈশ্বরদীতে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পার্টি’র নেতা ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী’র দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪