১৮ এপ্রিল (বৃহস্পতিবার) সারাদেশের ন্যায় পাবনার ফরিদপুরে প্রাণি সম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ ২০২৪ বনওয়ারীনগর সরকার সিবিপি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শিরিন সুলতানার সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন গোলাম, ফরিদপুর পৌরসভার মেয়র খ, ম,কামরুজ্জামান মাজেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ খলিলুর রহমান সরকার, ডাক্তার কৃষ্ণ মোহন হালদার, কৃজাতীয় পুরস্কার প্রাপ্ত খামারি সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সমন্বয়কারী ডাক্তার গোপেশ চন্দ্র সরকার উপজেলায় প্রাণিসম্পদ পালনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সমাধানের এবং এই অঞ্চলের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।সম্ভাবনাময় এই সম্পদের সুষ্ঠু ব্যবহার আমাদের করতে হবে। এইসব অঞ্চলে গোসম্পদের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এই সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারি। প্রত্যন্ত গ্রাম থেকে প্রচন্ড গরমকে উপেক্ষা করে খামারিরা তাদের প্রাণীগুলোকে মেলায় উপস্থাপন করেন।অতিথিরা বক্তব্য শেষে স্টল গুলো পরিদর্শন করেন । অনুষ্ঠানে আবু সালে সাইফুলের গোখাদ্য সাইলেস এর ব্যবহার এবং এর সম্ভাবনামায় বাজারজাতকরণ সম্পর্কে উপস্থাপন করেন। বিকেলে বিভিন্ন ক্যাটাগরিতে বিচারক গণ খামারি গুলোকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে পুরস্কৃত করেন। সৌখিন পাখি ও কবুতর পালনে শ্রেষ্ঠ পুরুস্কার লাভ করেন তাইনএন্ড তাজিম সৌখিন খামারের স্বত্বাধিকার প্রফেসর আসাদুজ্জামান। ছাগল পালনে আবু সালে ডেইরিতে মিলন, পোল্টিতে লিমন, বিশেষ ক্ষেত্রে আবেদ ইসলাম প্রথম পুরস্কার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শিরিন সুলতানার কাছ থেকে গ্রহণ করেন।
রবিবার , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
ফরিদপুরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪