[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক বিপ্লবের উপর হামলা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও রুহিয়া কাকলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলাম বিপ্লব হামলার শিকার হয়েছেন।
সোমবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক সহ কয়েকজনের হামলার শিকার হন।ঘটনার পর থেকে প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন গা ঢাকা দিয়েছেন।
পুলিশ জানায়,মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি লোক নিয়োগের কার্যক্রম শুরু করে।কিন্ডু প্রধান শিক্ষক তা ভন্ডুল করার চেষ্টা চালিয়ে আসছিলেন।এদিকে নতুন নীতিমালার কারণে গত ৬ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির সভায় নতুন এমপিও নীতিমালার আলোকে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়।সে আলোকে ৯ ফেব্রুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।কিন্ত প্রধান শিক্ষক ওই বিজ্ঞপ্তি বিধি মোতাবেক হয়নি দাবি করে বিতর্কে জড়ায়।এক পর্যায়ে কমিটির সদস্য লক্ষন চন্দ্র বর্মন তার অনুমতি ও সাক্ষর ছাড়া কেন বিজ্ঞপ্তি ছাপা হলো মর্মে বিতর্কের এক পর্যায়ে সভাপতি বিপ্লবের উপর হামলা চালায় এবং বেধরক মারপিট করে।সদস্য লক্ষনের ঘুষিতে সভাপতির বাম কানের পর্দা ফেটে যায় এবং তার শ্রবনশক্তি ক্ষতিগ্রস্থ হয় ।প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন নলকূপের হাতল দিয়ে সভাপতির কোমরে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে সাংবাদিক বিপ্লব ঠাকুরগাঁও সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।