পাবনার ঈশ্বরদীতে কোরআনের হাফেজ হয়েছে মো. আশরাফুল ইসলাম মারুফ কাজী (১৬) নামের এক মাদ্রাসার ছাত্র। সে ঈশ্বরদী পৌর শহরের পূর্ব নূর-মহল্লার মো. মুশফিকুর রহমান মিশনের ছেলে। মো. আশরাফুল ইসলাম মারুফ কাজী সাড়া ইউনিয়নের ইলশামারী চৌধুরী পাড়ার হিদায়াতুন নূর হাফিজিয়া মাদ্রাসা ও আবাসিক হিফজ বিভাগের ছাত্র। গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে হিদায়াতুন নূর হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক ভাবে পাগড়ি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে ওই মাদ্রাসার কমিটির পক্ষ থেকে। মাদরাসা কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাজেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো. আনিছুর রহমান আনিছ। হিদায়াতুন নূর হাফিজিয়া মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম জিহাদ বলেন, মো. আশরাফুল ইসলাম মারুফ কাজী অসম্ভব একজন মেধাবী ছাত্র। এমন মেধা সবার হয় না। তিনি আরো বলেন, মো. আশরাফুল ইসলাম মারুফ কাজী প্রতিদিন ১০ ঘণ্টা পরিশ্রম করে পড়াশোনা করেছেন আমাদের এই মাদরাসায়। মো. আশরাফুল ইসলাম মারুফ কাজীর বাবা মো. মুশফিকুর রহমান মিশন বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবাণীতে আমার ছেলে (১৬) বছর বয়সে দিনে কোরআনে হাফেজ হয়েছে আমি খুব খুশি এবং আনন্দিত। এ জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি সেই সাথে আমার ছেলে মো. আশরাফুল ইসলাম মারুফ কাজীর জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। এবিষয়ে মো. আশরাফুল ইসলাম মারুফ কাজীর কাছে তার নিজের অনুভূতিটা জানতে চাইলে তিনি বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানিতে এবং মোহতামিম হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম জিহাদ হুজুরের দোয়া ও সহযোগিতা ও আপনাদের ভালোবাসায় আজ আমি কোরআনের হাফেজ হয়েছি। হিদায়াতুন নূর হাফিজিয়া মাদরাসা কমিটির পরিচালক মো. আশরাফুজ্জামান বলেন, অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই মাদরাসা সুনামের সঙ্গে শিক্ষাথীদের আন্তরিকতার সঙ্গে আলেমে শিক্ষা দেওয়া হচ্ছে। হিদায়াতুন নূর হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
সোমবার , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
কোরআনের হাফেজ হলেন আশরাফুল
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪