[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
মা জননী – সাদিয়া আক্তার
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
তোমায় দেখে মাগো আমি
পাই যে কত সুখ,
বারে বারে খুঁজে ফিরেই
দেখি তোমার মুখ!
তুমি ছাড়া শীতের মাঝে
হয়না ভালো ঘুম,
ছোট্ট শিশুর মতো আজও
চাই যে তোমার ওম!
সকাল বেলায় তোমার ডাকে
ভাঙে আমার ঘুম,
মিষ্টি করে হেসে তুমি
দাও যে একটি চুম।