[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বেড়ার মাসুন্দিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

মহান বিজয় দিবস উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ,দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার বেড়া উপজেলার মাসুন্দিয়ায় আশা অফিস চত্বরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শহিদুল হক শহিদ। কাশিনাথপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্যদেন ব্রাঞ্চ ম্যানেজার আমিনুর রহমান, ইব্রাহিম হোসেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন,হেলথ সেন্টারের ইনচার্জ ডাঃ মোঃ মেহেদি হাসান। স্বাস্থ্য সহকারী নিলা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় শতাধিক শিশু, নারী ও পুরুষ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং দুই শতাধিক নারী পুরুষের ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়। এছাড়াও স্বাস্থ্য সেবা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ঋণ দান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপি সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পরিচালনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।