পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আন্দোলনের নামে নাশকতা অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, অবৈধ অবরোধের প্রতিরোধে প্রতিদিনের ন্যায় আজ (১২ নভেম্বর) শনিবার সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বাজারের ১ নং গেটে গিয়ে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র, আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম চঞ্চল, ঈশ্বরদী পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল, ঈশ্বরদী পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শরিফুল ইসলাম আরিফ বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল খান, জাতীয় শ্রমিক ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সহ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
দেশজুড়ে বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ নভেম্বর, ২০২৩