[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

তাড়াশে অধ্যক্ষের বিরুদ্ধে কম্পিউটার ডোনেশন আত্মসাতের অভিযোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
সিরাজগঞ্জের তাড়াশ ফাজিল মাদ্রাসা র অধ্যক্ষ  মোঃ আনিছুর রহমান এর বিরুদ্ধে কম্পিউটার ডোনেশন এর টাকা আত্মসাত এর অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার সদরের ফাজিল মাদ্রাসায় কয়েক মাস আগে এন টি সি আর এর শিক্ষক হিসাবে ৪ জন যোগদান করে।  প্রতিষ্ঠানে কম্পিউটার ও ফটোকপি মেশিন ক্রয়ের জন্য প্রভাষক সোহেল রানা ৩০ হাজার , আব্দুল আলীম ২৫ হাজার , সুফিয়া খাতুন ২৫ হাজার  ও আলামিন হোসেন ২০ হাজার ডোনেশন হিসেবে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান এর কাছে জমা দেয়। কম্পিউটার ও ফটোকপি মেশিন ক্রয়ের সময় শিক্ষক সঙ্গে নিয়ে যাওয়ার কথা থাকলেও তাদের নেওয়া হয়নি।  আনিছুর রহমান ২০-২২ হাজার টাকার কম্পিউটার পিসি ও মনিটর ক্রয় করেন এবং অবশিষ্ট প্রায় ৮০ হাজার টাকা আত্মসাত করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাদিকুল ইসলাম জানান ডোনেশন এর ১ লক্ষ টাকার মধ্যে একটি কম্পিউটার পিসি ও মনিটর ক্রয় দেখিয়ে আনিছুর রহমান আত্মসাত করেন এবং মনিটর টি কয়েক মাস যেতে নষ্ট হয়ে গেছে।  শিক্ষক আব্দুল আলীম, সোহেল রানা ও আলামিন হোসেন জানান আমরা প্রতিষ্ঠানে আই সি টির বিভাগের জন্য ৪ জন কম্পিউটার ও ফটোকপি মেশিন ক্রয়ের জন্য অনুদান করেছি দুঃখজনক ঘটনা সামান্য টাকা ব্যয় করে পুরো টাকা আত্মসাত হয়েছে। অভিযুক্ত আনিছুর রহমান অভিযোগ করে জানান ১ লক্ষ পাইনি কিছু টাকা ডোনেশন পেয়েছিলাম এবং আমার পকেট থেকে ২-৩ হাজার টাকা বেশি খরচ হয়েছে। এবং মনিটর টি সমস্যা হওয়ায় সার্ভিসিং করতে দিয়েছেন বলে জানান।  তবে কত টাকা দিয়ে কম্পিউটার মনিটর ক্রয় করেছেন তার সদুত্তর দিতে পারেন নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।