সোমবার , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
নেই আর পোড়ানোর ভয় – রুদ্র অয়ন
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
অগ্নিগিরির কাছে
শিখেছি পুড়তে
পুড়েছি রোজ ছাই চাপা
শত অভিমানে,
তুমি আর কতটা
পোড়াবে আমায়,
তোমার দহন কতটুকু
পোড়াতে জানে?