[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়ম ও কৃষি জমি ঝুকিপূর্ণ 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ জুন, ২০২৩
যশোরের অভয়নগর- মনিরামপুর সিমান্তবর্তী এলাকার- মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর মোড় হতে অভয়নগরের ডহুর মশিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পযন্ত প্রাই ২ কিঃ মিঃ রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়ম ও কৃষি জমি ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, স্যালো ম্যাশিনের মাধ্যমে কৃষি জমি থেকে বালু তুলে ঐ রাস্তায় দেওয়া হচ্ছে। ফলে ঐ এলাকার আসপাশের জমির মাটি ফাটল ধরেছে। যে কারণে ফসলি কৃষি জমি গুলো ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। অন্যদিকে ঐ রাস্তা সংস্কারের নামে ব্যাপক দুর্নীতি করা হচ্ছে। রাস্তা সংস্কারে ব্যবহার করা হচ্ছে তিন নম্বর আমা ইটের খোয়া, যা এলাকার সাধারণ মানুষ মেনে নিতে পারছেনা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি অভিযোগ করে জানিয়েছেন, ঐ ইউনিয়নের চেয়ারম্যান ও ঠিকাদার যোগসাজশে ঐ রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। অন্যদিকে ঐ রাস্তায় ঠিক ভাবে মালামাল ব্যবহারিত হচ্ছে না। দেখা যায় তিন ঝুড়ি বালুর সাথে এক ঝুড়ি ইটের খোয়া দিয়ে কোন রকম দ্বায়সারা কাজ করা হচ্ছে। রাস্তার সাইট ঘুরে ইন্জিনিয়ারের পক্ষে কোন লোক পাওয়া যায়নি, এবং ঠিকাদারের পক্ষে ও কোন লোকের দেখা মেলেনি। কাজে থাকা শ্রমিকরা জানান, আমাদের যে ভাবে বলেছে আমরা সে ভাবে কাজ করছি। এবিষয়ে কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখর চন্দ্র বিশ্বাস কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষি জমির মালিকদের কোন অভিযোগ নেই আপনারা কেনো ঝামেলা করছেন। এবিষয়ে ঠিকাদার আনন্দ চন্দ্র বলেন, আমার ঐ রাস্তার কাজ সঠিক ভাবে হচ্ছে কোন অনিয়ম হচ্ছে না। এব্যাপারে উপজেলা এলজিডি ইন্জিনিয়ার বিদ্যুৎ কুমার বৈরাগী জানান, রাস্তায় খারাপ কাজ হচ্ছে কি না আমার জানা নেই, আমি রাস্তায় লোক পাঠিয়ে বিষয়টি দেখতেছি অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।