ঐতিহাসিক ৭ মার্চে বাংলাদেশ স্বাধীনতার স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মোঃ তরিকুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব,পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাননান,মুক্তিযোদ্ধা আব্দুল হাই সহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পল্লী বিদ্যুৎ সমিতি, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মথুরা পুর উচ্চ বিদ্যালয় এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাননান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ।
বৃহস্পতিবার , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
সুজানগরে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩