উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগরে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান। এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা আনসার কমান্ডার ইমরান হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ।
বৃহস্পতিবার , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
সুজানগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩