সুজানগরের দুলাই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগরের দুলাই উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র রেজাউল করিম রেজা ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন ।স্বাগত বক্তব্য দেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কামাল হোসেন লিটন, আরো বক্তব্য দেন, সিনিয়র শিক্ষক আবু জাহিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল মালেক বি.এস.সি।
বৃহস্পতিবার , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
সুজানগরের দুলাই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩