শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগরে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গবন্ধু কর্ণার এন্ড লাইব্রেরী উদ্বোধন করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পৌরসভার মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল হাননান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনোনয়ন হোসেন।স্বাগত বক্তব্য দেন, প্রধান শিক্ষক মনসুর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক জামিলুর রহমান লিটন
বৃহস্পতিবার , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শহীদ দুলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩