উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে, নব নিযুক্ত সহকারী শিক্ষকগণের বরণ, পরিচিত ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে, নব নিযুক্ত সহকারী শিক্ষকগণের বরণ, পরিচিত ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা বিধান চন্দ্র ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল হাননান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন।স্বাগত বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার।এ সময় আরো বক্তব্য দেন,নব নিযুক্ত সহকারী শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
বুধবার , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
সুজানগরে নব নিযুক্ত শিক্ষকদের পরিচিত ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩