সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া জোরপুকুর বাজার হতে সরাসরি ঢাকায় এইচ,কে ট্রাভেল্স বাস চলাচল সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা করা হয়েছে। এ বাস সার্ভিস উদ্বোধনের ফলে যাত্রীরা এখন থেকে আমশড়া জোরপুকুর,চারাবটতলা ও সলঙ্গা বাজার ও সিরাজগঞ্জ রোড থেকে সরাসরি বাসে ঢাকার বিভিন্ন জায়গায় যেতে পারবেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সলঙ্গা থানার জোরপুকুর বাজার এলাকায় সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন।ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি মাষ্টারের সভাপতিত্বে ও সলঙ্গা থানা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক প্রামানিকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম,রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো,সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান,নান্নু সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সাচ্ছু,ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার ভোলা,সিরাজগঞ্জ জেলা বাস,মিনিবাস ও কোচ মালিক সমিতির দপ্তর সম্পাদক ওবাইদুল্লাহ আকন্দ প্রমুখ। পরে প্রধান ও বিশেষ অতিথিরা ফিতা কেটে বাস যাত্রার উদ্বোধন করেন।
সোমবার , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
সলঙ্গা হতে ঢাকায় এইচ,কে ট্রাভেল্স বাস চলাচলের উদ্বোধন করলেন আজিজ এমপি
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩