নতুন বছরের প্রথম দিনে নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় নিহত হলো ১ স্কুল ছাত্রী ও আহত হয়েছে আরো এক জন আর ।
আজ রবিবার বিকেলে নীলফামারী – সৈয়দপুর মহাসড়কেরর ঢেলাপীর বাজারে ঘটনাটি ঘটে।
নিহত দিয়া মনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের পেষ্টিপাড়ার দুলাল হোসেনের মেয়ে।
রবিবার সকালে রয়েল স্টার স্কুলে সংবর্ধনা নিয়ে বন্ধু সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে বিকেল সাড়ে ৪টায় নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর বাজারে কার্ভাডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দিয়া মনি নিহত এবং চালক সোহাগ ইসলাম গুরুতর আহত হয়।
রয়েল স্টার স্কুলের পরিচালক মোঃ আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। দিয়া মনি একজন মেধাবী ছাত্রী ছিল। সে ২০২২ সালে এসএসসিতে জিপিএ ৫ পাওয়ায় বছরের প্রথম দিনে স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট গ্রহণ করে। এমনকি এইচএসসিতে গত বৃহস্পতিবারের ফলাফলে সে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে চান্স পায়। নিহতের সময়েও তার হাতে ক্রেস্টটি ছিল। এ মেধাবী ছাত্রীর অকাল মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শোকাহত।
মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১
প্রকাশিত হয়েছে- সোমবার, ২ জানুয়ারি, ২০২৩