[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাঁথিয়ায় সাউন্ড বক্সে মাত্রাতিরিক্ত  শব্দদৃষণে অতিষ্ট এলাকাবাসী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
মাত্রাতিরিক্ত শব্দদূষণে অতিষ্ঠ সাঁথিয়াবাসী দিনরাত ২৪ ঘণ্টা বিভিন্ন এলাকায় মাত্রাতিরিক্ত শব্দে বাজানো হচ্ছে সাউন্ড বক্স।
মাত্রাতিরিক্ত শব্দের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারছেন না। এছাড়া শিশু এবং বয়স্করা ঘুমাতে পারছেন না। উচ্চ শব্দের কারনে বুকে চাপ অনুভব সহ কান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ভোড় ৫টা থেকে রাত ২টা-৩টা পর্যন্ত চলে সাউন্ড বক্স বাজানো। এছাড়া মাত্রাতিরিক্ত শব্দের কারণে এইচএসসি পরিক্ষাথী সহ স্কুল পড়–য়া ছাত্র ছাত্রী উচ্চ শব্দের কারণে ঠিক মতো লেখা পড়া করতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। মাত্রাতিরিক্ত শব্দের কারণে লেখা পড়ায় ব্যঘাত ঘটছে বলে জানান একাধিক শিক্ষার্থী।
মূলত শীত মৌসুমে বিয়ে, সুন্নতে খাৎনা সহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, এই অনুষ্ঠানকে পাধান্ন দিয়ে উচ্চ স্বরে মাইক বাজিয়ে শব্দ দূষনের সৃষ্টি করে থাকে একটি অচেতন মহল। এতে উচ্চ শব্দের কারণে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। সাঁথিয়া পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন অঞ্চলে আনন্দ উল্লাসের নামে উচ্চ শব্দবিশিষ্ট সাউন্ড বক্স বাজিয়ে এলাকার পরিবেশ নষ্ট হয়। বিভিন্ন এলাকায় প্রতিনিয়িত শব্দদূষণ করে চলেছে।
অহেতুক উচ্চ শব্দে সাউন্ড বক্স না বাজিয়ে পরিবেশের ক্ষতি না করে আনন্দ উল্লাসের পরামর্শ সচেতন মহলের। এলাকাবাসী শব্দদূষণ বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।