মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

তাড়াশে ডিজির প্রতিনিধি ও শিক্ষা অফিসারকে উপস্থিত না রেখেই গোপনে নিয়োগ প্রদানের পায়তারার অভিযোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে ডিজির প্রতিনিধি ও শিক্ষা অফিসারকে উপস্থিত না রেখেই গোপনে নিয়োগ পরীক্ষা নিয়ে নিয়োগ প্রদানের পায়তারা করার অভিযোগ উঠছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামাইচ বিলচলন উচ্চ বিদ্যালয়ে। গত ১০/১১/২০২২ ইং তারিখে সকাল ১০ ঘটিকায় অত্র বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী ও অফিস সহায়ক পদের জন্য নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। উক্ত দিবসে চাকরি প্রত্যাশীগণ সকাল ১০ ঘটিকার সময় উপস্থিত হলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন মোল্লা তাদেরকে ডেকে বলেন যে,অনিবার্য কারণ বশত ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসার না আসায় নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষনা করা হলো। পরবর্তী পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। তার দেড় ঘন্টা পর উক্ত প্রধান শিক্ষক বিপুল অর্থের বিনিময়ে তার পছন্দের প্রার্থীদেরকে ডেকে নিয়ে এসে ডিজির প্রতিনিধি বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাড়াই নিয়োগ পরীক্ষা নেয় এবং সেই থেকে জাল-জালিয়াতি করে নিয়োগ প্রদানের পায়তারা করছে। এ ঘটনা গুলোর প্রতিকার চেয়ে গত ১৫/১১/২২ ইং তারিখে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ দাখিল করেছেন চাকরি প্রত্যাশী মোঃ কুদরত আলী ও বরকত আলী। লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে এ সকল তথ্য জানা গেছে। এ ঘটনা গুলো নিয়ে ঐ এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যা নিয়ে ঘটতে পারে বড় অঘটন। ফোন না ধরায় এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মুকুল হোসেন মোল্লার মতামত পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।