সোমবার , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
হতেম যদি পাখি – মুহাম্মদ আলম জাহাঙ্গীর
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
সবুজ শ্যামল এই ধরাতে
হতেম যদি পাখি,
মুয়াজ্জিনের সুরে ধরায়
করতাম ডাকাডাকি।
পাখির মতো থাকতো যদি
দু’ পাশে মোর ডানা,
স্বাধীন মতো ঘুরতাম ধরায়
করতো না কেউ মানা।
উড়ে উড়ে যেতাম আমি
প্রিয় নবীর দেশে,
থাকতাম সেথায় চিরদিনি
নবীক ভালোবেসে।।