বরিশালের আগৈলঝাড়ায় চুরির অপরাধে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পুলিশ আহতাবস্থায় ওই তিন কিশোরকে উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নির্যাতনের শিকার কিশোর ও থানা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের প্রবাসী মোকলেস সরদারের বাড়িতে প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে যায় বরিশাল লঞ্চ ঘাটের কিশোর মামুন গাজী (২০), সাগর মিয়া (১৮) ও তুহিন মিয়া(১৭)। তারা বোতলের পাশাপাশি ওই প্রবাসীর বাড়ির নলকুপের হেড চুরি করে নিয়ে যায়।
প্রবাসীর স্ত্রী লাকী বেগম টিউওবয়েলে পানি আনতে গিয়ে দেখেন হেড নেই। এসময় তিনি পথ কিশোরদের দেখে চিৎকার দিলে তার ডাক চিৎকারে স্থানীয় নুর ইসলাম, ছালাম সরদার, আসিফ সরদারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ওই কিশোরদের ধাওয়া করে আটক করে সাবেক ইউপি সদস্য হানিফ সরদারের বাড়ির সামনে রাস্তার পাশে একটি গাছে বেঁধে তাদের নির্যাতন চারঅয়।
গাছে বাধাঁ ওই কিশোররা জানান, তাদের স্থানীয়রা গাছে বেঁধে নির্যাতন করেছে। আমরা অনুনয়-বিনয় করলে তাদের মন গলেনি। এসময় স্থানীয়রা গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে এসআই রমজান হোসেন ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা তিন কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এঘটনায় প্রবাসীর পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার বলেন, পথ কিশোররা চুরি করলে তাদের পুলিশের কাছে দেওয়া যেত। তাদের গাছের সাথে বেধে নির্যাতন করা ঠিক হয়নি।
আগৈলঝাড়া থানার এসআই রমজান হোসেন সাংবাদিকদের জানান, গাছে বাধাঁ অবস্থায় তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রবাসীর পরিবার থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
শনিবার , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় চুরির অপরাধে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতন
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ নভেম্বর, ২০২২