[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
ঘুড়ি – মুহাম্মদ আলম জাহাঙ্গীর
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
রং বাহারী ঘুড়ি যখন
আকাশ পানে উড়ে,
নাটাই হতে ছাড়লে সুতো
ছোটে বহুদূরে।
বায়ুর সাথে সকল ঘুড়ির
আছে ভালোবাসা,
বায়ু ছাড়া হয় না পুরণ
ঘুড়ি উড়ার আশা।