সিরাজগঞ্জের সলঙ্গায় বৃদ্ধা শ্বশুড়ীকে শ্বাসরোধে হত্যার দায়ে পূত্রবধু নজিরন বেগম (৩৯)কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির আসামীর উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত নজিরন বেগম সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী এবং একই থানার বুদারচর গ্রামের মৃত শেখের প্রামানিকের মেয়ে। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, থানার নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শাহ আলমের সাথে বিয়ে হয় নজির বেগমের। বিয়ের পর থেকেই শাশুড়ী আমেনা বেগমের সাথে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর সারাদিন বউ-শাশুড়ীর ঝগড়া লেগেই থাকে। ওইদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে নজির বেগম তার শাশুড়ী আমেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় শ্বশুর সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানীকালে মোট ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানী শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
সলঙ্গায় শ্বাশুড়ীকে হত্যার দায়ে পূত্রবধুর যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে- সোমবার, ৩১ অক্টোবর, ২০২২