বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাগধা ইউনিয়নের চিত্রারপাড় গ্রামের রেজাউল শেখের পাঁচ বছরের ছেলে তামিম শেখ সবার অজান্তে বাড়ির পুকুরে পরে ডুবে যায়।
শিশু তামিম শেখকে কোথাও খুজে না পেয়ে বাড়ির লোকজন পাশের একটি পুকুরে তামিম শেখকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিমূ মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান। তিনি বলেনপানিতে পরে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা গেছে।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে- সোমবার, ৩১ অক্টোবর, ২০২২