হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সিরাজগঞ্জের বেলকুচিতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন,বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে বেলকুচি পৌর এলাকার ১৮ টি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ফজলুর রহমান ফজল,১ ২ ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর স্বর্ণা পারভীন সহ আওয়ামী লীগেরর নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মন্ডপ পরিদর্শনে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা পূজায় আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় জরেন। তাদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন। পাশাপাশি প্রতিটা মন্দির কমিটির সদস্যদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার পুজামন্ডপ পরিদর্শন
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২