[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ পাবনা জেলা শাখার কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ পাবনা জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। মোঃ সাইফুল ইসলাম এর আহবানে বীর মুক্তিযোদ্ধা গাজী কাজী আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় হল রুমে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বদরুল আলম দুলাল, সদস্য সচিব, আহবায়ক কমিটি, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক – বাংলাদেশ যাত্রা শিল্প মালিক সমিতি ও শ্রী প্রদীপ কির্ত্তনীয়, সহ-সভাপতি- বাংলাদেশ যাত্রা শিল্প মালিক সমিতি। দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন, মোঃ মোশারফ হোসেন, সভাপতি- বাংলাদেশ যাত্রা শিল্প মালিক সমিতি ও সাবেক সহ-সভাপতি- বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ।
বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ পাবনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বিশিষ্ট নাট্য অভিনেতা মোঃ সাইফুল ইসলাম- সভাপতি ( হান্ডিয়াল চাটমোহর) ও মোঃ বাবলু খলিফা (বেড়া থানা) কে সাধারণ সম্পাদক নির্বাচীত করে মোট ২৫ সদস্য বিশিষ্ট পাবনা জেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য যথাক্রমে, জয়নাল আবেদীন- সিনিয়র সহ সভাপতি, আলতাফ হোসেন -সহ-সভাপতি, আব্দুল আউয়াল- যুগ্ম সম্পাদক, আবু হানিফ যুগ্ম সম্পাদক, মোঃ ফজর আলী- সাংগঠনিক সম্পাদক, হজরত আলী খাঁন- সহ-সাংগঠনিক, আনিস বিশ্বাস- প্রচার ও প্রকাশনা সম্পাদক, আব্দুল কুদ্দুস- সংস্কৃতি সম্পাদক, শ্রী কৃষ্ণ কুন্ড – দপ্তর সম্পাদক, আষিস সরকার- কোষাধ্যক্ষ, রত্না খাতুন- মহিলা বিষয়ক সম্পাদক সহ অবশিষ্ট ১৩ জনকে কার্যকরি সদস্য রাখা হয়। বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ পাবনা জেলা শাখায় উপদেষ্টা হিসেবে নির্বাচীত হন, মমিন মজিবুল হক সমাজী, ইউ জাবীন সমাজী, মোঃ রবিউল করিম, কাজী আব্দুল খালেক মাস্টার, মোঃ আব্দুস সাত্তার, দিলীপ দাস ও বিশ্বনাথ বশাক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।