[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আগৈলঝাড়ায় যৌণ নিপিড়নের মামলায় বখাটে ইজিবাইক চালকের ৬মাসের কারাদন্ড

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া আসার পথে যৌণ নিপিড়নের অভিযোগে ইজিবাইক চালক এক বখাটেকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে সড়কের উপরেই ছাত্রীদের নিত্যদিন যৌণ নিপিরন করে আসছিলো গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের সেকেন্দার মৃধার ছেলে ইজিবাইক চালক সোহাগ মৃধা (৩০)।
ছাত্রীরা ও তাদের অভিভাবকসহ স্থানীয়রা একাধিকবার এর প্রতিবাদ করলেও কোন সোহাগ তাতে কর্ণপাত না করায় বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পরে ছাত্রীরা নাঘার সড়ক দিয়ে বাড়ির যাওয়ার পথে তাদের পুণরায় যৌণ নিপিরড়ন শুরু করে সোহাগ মৃধা। বিষয়টি স্থানীয়রা জেনে ধাওয়া করে ইজিবাইক চালক সোহাগ মৃধাকে আটক করে স্কুল কক্ষে আটক রেখে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশকে জানায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার রাতে এসআই আলী হোসেনসহ সঙ্গিয় ফোর্স নিয়ে ওই স্কুলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইজিবাইক চালক সোহাগ মৃধাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত সোহাগকে শুক্রবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।