পাবনার সাঁথিয়া উপজেলা ধুলাউড়ি ইউনিয়নের পুরান ধুলাঊড়ি গ্রামের অসহায় হতদরিদ্র ভৃমিহীন মোছাঃ আলেয়া খাতুন (৭৫) স্বামী মৃত সোহরাব আলী সরদার তিনি প্রায় ২৫বছর আগে মারা গিয়াছে। মোছাঃ আলেয়া খাতুন (৭৫) একমাত্র কন্যা নিয়ে খুবই অসহায় ভাবে জীবন যাপন করছে। তার নিজস্ব কোন জায়গা জমি নেই এবং থাকার মত উপযুক্ত কোন নিজস্ব ঘর নেই। এ ব্যাপারে স্হানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানালে তারা কোন রকমের ব্যবস্হা নেইনি। এ ছাড়াও এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ২২/৬/২০২২তারিখে লিখিত আবেদন করা হয়। এবং পাবনা জেলা প্রশাসকের বরাবর আবেদন করা হয়েছে। অসহায় হতদরিদ্র ভৃমিহীন মোছাঃআলেয়া খাতুন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন যে আমাকে একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর দিলে আমি খুবই খুশি হতাম। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী (ভৃমি) কমিশনার অফিসার নিকট আশ্রয়ন প্রকল্পের একটি ঘর চেয়ে অনুরোধ করেন।
মঙ্গলবার , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
সাঁথিয়ায় ভৃমিহীন ও গৃহহীন হওয়ার পরও মেলেনি কোন সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২