[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাষার স্বাধীনতা চাই, কবি- নাঈম ইসলাম বাঙালি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ জুলাই, ২০২২
আমি বাঙালি বাংলা ভাষা আমার অলংকার
অথচ সেই অলংকারবিহীনভাবে এখনো শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই।
কারণ আমিতো বাঙালি,
যেখানে  মিসে আছে হাজারও রক্তাক্ত মাটি ও শহীদের রক্ত।
 এই বাংলাকে আমি ভুলতে পারি না
না হয় হৃদয় থেকে মুছে দিতাম এই বাংলা কে
চলে যেতাম ভাষার অন্য কোনো নগরে।
আমি তো বাঙালি
বাংলা ভাষার বেড়া ছাউনিতে আমি আবদ্ধ
অনেক কথা ও ভাষার ঈঙ্গিত আমার জানা আছে
একেবারে গন্ড মূর্খ নই আমি
ভাষার রাজ্য আমি রাজাই ছিলাম
কিন্তু সমাজে আমি এখনো প্রজা হয়ে ঘুরি।
শহীদদের কাছে এখনো আমি আরেকটি ভাষা আন্দোলন চাই।
আমি হাসি মুখে ফুল নিয়ে যেতে পারি না তাদের কাছে!
ভারাক্রান্ত দেহ বিষাদ মন দুঃখ কষ্ট ফুলের মাধ্যমে সঁপে দিতে যাই তাদের কাছে।
বিকৃতকণ্ঠ বোবা হয়ে ভাষা দিবস পালন করতে যাইনি আমি।
আমি আরেকটি ভাষা আন্দোলন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে চাই।
যদি থাকতে হয় জবানবন্দি মুখে দিতে হয় তালা,
বৃথা যাবে কি শহীদদের রক্ত কেন দিবো গলায় মালা।
বাংলাকে যদি বাংলিশ লেখতে পারো ইংলিশ কেন নয়,
দেখাও আমাকে কোন বাঙালি বাংলিশের জন্য শহীদ হয় |

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।