সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার বিকেলে সড়ক ও জনপথ বিভাগের বড়পাঙ্গাসী ইউনিয়নের বাংলাপাড়া উধুনিয়া ইউনিয়ন পরিষদ সংযোগ নতুন সড়ক পরিদর্শন ও চা আড্ডায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৪( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। উধুনিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চা আড্ডায় সভাপতিত্ব করেন উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, প্রচার ও প্রকাশনা সষ্পাদক আহসান আলী সরকার , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম আরজু প্রমুখ।
বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
উল্লাপাড়ায় বাংলাপাড়া, উধুনিয়া সড়ক পরিদর্শন করলেন এমপি তানভীর ইমাম
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুন, ২০২২