রবিবার , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বেনাপোল স্থল বন্দরের বাস টার্মিনাল থেকে ১০ পিছ স্বর্ণর বার উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

বেনাপোল চেকপোষ্ট বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহন এর মধ্যে থেকে ভারতে পাচারের উদ্দেশ্য আনা ১০ পিছ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকা- কোলকাতাগামী গ্রীন লাইন (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৮) পরিবহনের সীটের নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় এ স্বর্ণের চালানটি উদ্ধার হয়। তবে কোন পাচারকারী আটক হয়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় চালানটি বেনাপোল স্থল বন্দরের নির্মিত বাস টার্মিনালের মধ্যে থেকে উদ্ধার হয়।
যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাহেদ মীনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোল আসা গ্রীন লাইনের ওই পরিবহনটি তল্লাশি করে ১০ পিছ ছোট বড় স্বর্ণর বার উদ্ধার করা হয়। এটা ওজন করে মুল্য জানানো হবে প্রেস ব্রিফিং এর মাধ্যেমে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এস আই তৌফিক বলেন, বিজিবি ১০ পিছ স্বর্ণ উদ্ধার করেছে এবং থানাকে অবহিত করার পর আমরা গাড়িটির রেকর্ড রাখছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।