রবিবার , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে ১১ (এগার) বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার এক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুন, ২০২২
দিনাজপুরের নবাবগঞ্জে (২২জুন)নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অত্র থানার সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি অনুমান ১.০০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানার ৫ নং পুটিমারা  ইউনিয়নের অন্তর্গত বুজরুক হরিনা গ্রামস্থ মোঃ সৈয়দ আলীর ছেলে মোঃ এরশাদুলকে(৩৬) তার নিজ বসতবাড়ি হইতে ১১ (এগার) বোতল ফেন্সিডিল সহ আটক করেন। ধৃত আসামী একজন মাদক ব্যবসায়ী।গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামীর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসতবাড়ির দুই তলা বিশিষ্ট মাটির ঘরে দ্বিতীয় তলায় একটি প্লাস্টিকের ব্যাগে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ধৃত আসামী মোঃ এরশাদুল(৩৬) নবাবগঞ্জ থানার পূর্বের একাধিক মামলার এজাহারভুক্ত আসামী। গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হয়ে এসআই /বিভূতি ভূষণ ব্রতী রায় এর অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় নবাবগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।