[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পূজা চেরির সঙ্গে মালা বদল সাকিব খানের

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

ঈদ এলেই শাকিব খানের সিনেমা মুক্তি পায়। প্রায় দুই দশক ধরে শাকিব খান অভিনীত একাধিক সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। এবারও শাকিব খান অভিনীত একাধিক সিনেমা মুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। এই তালিকায় রয়েছে ‘গলুই’। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি।

সিনেমার মুক্তি সামনে রেখে এর টিজার প্রকাশ করা হয়। এক মিনিট ২৫ সেকেন্ডর টিজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা, মেলা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প দেখা গিয়েছে। এছাড়া শাকিব খান পূজাকে মালা পরিয়ে দিতে দেখা যায়। এ সময় পূজার কণ্ঠে শোনা যায়- ‘মালা বদল, বিয়ে হয়ে গেলো তো!’ উত্তরে শাকিব বলেন, ‘মনডায় চায় আমার পরাণডার সঙ্গে তোমার পরাণ বাঁধি।’

এর শুটিং হয়েছিল টাঙ্গাইল জেলা ও জামালপুরের নদী তীরবর্তী এলাকায়। ‘গলুই’ চলচ্চিত্রটিতে শাকিবের চরিত্রের নাম লালু। পেশায় ঢুলি। নৌকা চালাতেও তার নামডাক আছে। রোমান্টিক গল্পের এ সিনেমাটি ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পায়।

শাকিব খান ও পূজা চেরি ছাড়াও ‘গলুই’ সিনেমায় আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ। এটি পরিচালনা করেছেন ‘হৃদয়ের কথা’খ্যাত নির্মাতা এস এ হক অলিক।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।