[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

প্রকাশ পেলো ‘রুপা বিবেকটা তোর মরে গেছে’

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ মার্চ, ২০২২

সম্প্রতি বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘রুপা বিবেকটা তোর মরে গেছে’। জসিম উদ্দিন আকাশের কথায় গানটিতে কন্ঠ ও সুর করেছেন ইমন খান। আর এটির সঙ্গীতায়োজন করেছেন রিয়েল আশিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন সময়ের আলোচিত মডেল শাকিলা পারভীন। ভিডিওটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন আকাশ।

গানটি নিয়ে গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন, কন্ঠশিল্পী আকাশ মাহমুদ আমার লেখা গানটি অসাধারণ গেয়েছেন। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারন করা হয়েছে। সময়ের সাথে শ্রোতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে গানটি লেখা হয়েছে। খুব সহজেই শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে নেবে গানটি। তাছাড়া গানটির সুর, সংগীতায়োজন, মিউজিক ভিডিও সব মিলিয়ে ‘রুপা বিবেকটা তোর মরে গেছে’ গান ও ভিডিও চলতি সময়ের দর্শক – শ্রোতার মনে ছাপ ফেলবে বলেই আশা করছি।

পরিচালক বলেন, গীতিকার জসিম উদ্দিন আকাশের লেখনীতে গানটি সব কিছু মিলে দারুণ হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন সময়ের আলোচিত মডেল শাকিলা পারভীন। আশা করছি দর্শকরা এটি সাদরে গ্রহণ করবেন।

মডেল শাকিলা বলেন, বেশ কিছু দিন বিরতির পর নতুন কোন গানে মডেল হিসেবে কাজ করেছি। গানের কথা এবং ইমন ভাইয়ের গাওয়া অনেক ভালো হয়েছে। বলতে গেলে নতুন গানটি খুব ভালো লেগেছে আমার। আশা করছি – মিউজিক ভিডিওটির গল্প আর গান সবার ভীষণ ভালো লাগবে।

গায়ক ইমন খান বলেন, জসীম উদ্দিন আকাশ ভাইয়ের লেখা গানটির কথা খুব আবেগী। যে কারণে ভীষণ দরদ দিয়ে গানটি গাইতে হয়েছে। জসীম ভাই দেশের বাইরে থাকেন। কিন্তু গানের প্রতি তার ভীষণ ভালোবাসা, আবেগ। যে কারণে গান লিখতে ভালোবাসেন, আমিও তার লেখা গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।