[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

কিডনি রোগীরা কী খাবেন, কী খাবেন না

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

সাধারণত কিডনির অসুখ দেরিতে ধরা পড়ে। একটি কিডনি বিকল হয়ে গেলেও অন্যটি কাজ করায় এর ক্ষতি সম্পর্কে আগে থেকেই আঁচ করা যায় না। তবে শুরুতে সচেতন হলে ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

কিডনি রোগীদের খাবারের ব্যাপারে বিশেষ সচেতন হতে হবে। জেনে নিন কিডনি রোগীদের খাবারের ব্যাপারে যেসব বিধি-নিষেধ মেনে চলতে হবে-

কিডনি রোগীরা যেসব খাবার খাবেন-

১) বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, ক্যাপসিকামে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন কে, সি, বি৬, ফলিক অ্যাসিড, ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট যা দেহের ক্ষতিকারক ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে কাজ করে কিডনিকে শক্তিশালী করে।

২) জাম, স্ট্রবেরি,আপেল, ব্লুবেরি, আনারস, লাল আঙুর ইত্যাদি কিডনি ভাল রাখতে সাহায্য করে।

৩) পেঁয়াজ ও রসুনে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট কিডনির পক্ষে ভাল।

৪) আদা দেহের রক্ত চলাচল বাড়িয়ে কিডনিকে সচল রাখতে সাহায্য করে, ফলে কিডনির কার্যকারিতা বেড়ে যায়।

৫) কোনও রোগীর সপ্তাহে দু’-তিন বার করে ডায়ালিসিস করলে প্রোটিনের ক্ষয় হয়। শরীরে সঠিক মাত্রায় প্রোটিনের জোগান দিতে চামড়া ছা়ড়ানো চিকেন খাবেন। ডিমের সাদা অংশ, মাছ, দুধ বা দই থেকে নির্দিষ্ট পরিমাণ প্রোটিন গ্রহণ করতে হবে।

যেসব বিষয়ে সচেতন হতে হবে-

পানির মাত্রা নিয়ন্ত্রণ

কিডনির অসুখে শরীরে যাতে অতিরিক্ত পানি না জমে, সে কারণে যে কোনও ধরনের তরল খাওয়ার পরিমাণ কমাতে বলা হয়। অনেকে পানি কম খেলেও সুপ, ফলের রস, ডাল ইত্যাদির মাধ্যমে তরল খাবার খেয়ে ফেলেন। এসব তরল খাবার খাওয়ার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ রাখতে হবে।

পরিমিত লবণ

লবণের মধ্যে অত্যধিক মাত্রায় সোডিয়াম থাকে যা কিডনির জন্য অনেক সময় ক্ষতি বয়ে আনে। এজন্য খাবারে পরিমিত লবণ খেতে হবে। কিডনি রোগীদের প্যাকেটজাত, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে।

নিয়মিত রক্ত পরীক্ষা

কিডনির রোগীদের ডায়েট প্ল্যান করার সময় বিশেষ কিছু বিষয় মাথায় রাখতে হয়। এই রোগীদের নিয়মিত রক্ত পরীক্ষা করে জেনে নিতে হয়, রোগীর শরীরে ক্রিয়েটিনিন, ইউরিয়া, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ইত্যাদির মাত্রা কত। এর উপর নির্ভর করেই ঠিক করতে হবে রোগীর ডায়েট প্ল্যান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।