[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠিতে পৌরসভার রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

ঝালকাঠিতে পৌরসভার রাস্তা দখল করে গোয়াল ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠির জেলখানার সামনে পৌর মেয়রের বাসার পিছনে কলেজ রোড থেকে জেলখানার প্রধান গেটে যাওয়ার রাস্তায় গোয়াল ঘর নির্মাণ করে গরু লালন পালন করে চলাচলের অযোগ্য করে তুলেছে। রাস্তার প্রবেশদ্বারে  ময়লা আবর্জনার স্তুপ ও পানি জমে গাড়ী ঘোড়া চলাচলের অনুপযোগী করে রেখেছে কিছু অসাধু লোক। স্থানীয় ভাড়াটিয়ারা রাস্তার পাশে গোয়াল ঘর তুলে রাস্তার মধ্যেই গবাদী পশু পালতে দেখা যায়। রাস্তার মধ্যে গরু থাকার কারণে গাড়ী চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। অযতেœ ও অবহেলায় রাস্তায় জমে রয়েছে হাটু পানি ও কাঁদামাটি। পাকা রাস্তাটিতে বার মাসই পানি ও কাঁদাযুক্ত থাকতে দেখা যায়। সরেজমিনে গিয়ে জানা যায়, সাবেক পৌর মেয়র আফজাল হোসেন জনগনের সুবিধার কথা চিন্তা করে বহু টাকা ব্যয় করে পাকা রাস্তা নির্মাণ করেন। নির্মাণের পর জনগনের যাতায়াতের জন্যে খুলে দেয়া হলে একটি স্বার্থান্বেষী মহল রাস্তার জায়গা দখল করার জন্যে নানা রকম দখলবাজি কর্মকান্ডে লিপ্ত হয়। দীর্ঘ ১০/১২ বছর যাবত রাস্তাটিতে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। নজর পড়েনি পৌর কর্তৃপক্ষের।
স্থানীয় বাসিন্দা রাহাত ইকবাল জানান, “জন গুরুত্বপূর্ণ এই রাস্তায় ১২ মাস হাটু সমান পানি জমে থাকে। রাস্তার প্রবেশদ্বারে  ময়লা আবর্জনা ফেলে রাখা হয়। রাস্তার মধ্যে অসাধু লোকেরা গরুর ঘর নির্মাণ করে গরু লালন পালন করছে। মনে হয় দেখার কেউ নাই। রাস্তার পাশের বাসিন্দাদের হাস মুরগীর লালন পালন করে রাস্তাটি ময়লা করে রাখে।”
এ ব্যাপারে ঝালকাঠির পৌর প্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার সাংবাদিকদের জানান, আগামীকালকেই লোক পাঠিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।