[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আগৈলঝাড়ায় স্ত্রী নির্যাতন মামলায় স্বামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য মারধর করা স্কুল শিক্ষক স্ত্রীর মামলায় অভিযুক্ত শিক্ষক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দায়েরকৃত মামলায় দুপুরে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত স্বামীকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
থানা পুলিশ পরিদর্শক মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাকাল ইউনিয়নের জোবারপাড় গ্রামের গৌরাঙ্গ প্রসাদ হালদারের মেয়ে ও নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনিকা হালদারের সাথে সরবাড়ি গ্রামের নারায়ণ অধিকারীর ছেলে ও আস্কর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের (বিদ্যালয় শাখার) শরীরচর্চা শিক্ষক দীপক অধিকারীর সাথে দেড় লাখ টাকার যৌতুক দিয়ে ১২বছর পূর্বে সামাজিকভাবে তার বিয়ে হয়।
বিয়ের পর থেকে নিজের উপার্জিত অর্থ স্বামী দীপকের হাতে তুলে দেয় স্ত্রী মনিকা। বসবাসের জন্য স্ত্রীর টাকায় স্বামীর বাড়িতে সুরম্য ভবন (বিল্ডিং) নির্মান করা হয়। বিয়ের পর থেকেই টাকার জন্য স্ত্রীকে নির্যাতন শুরু করেন শিক্ষক স্বামী দীপক অধিকারী। এরই মধ্যে দীপকরুমা সিকদার নামে একটি মেয়েকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে। বিয়ের পর থেকেই রুমার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ২লাখ টাকা যৌতুকের জন্য মনিকার উপর চলে অমানুষিক নির্যাতন।
স্ত্রী নির্যাতনের ঘটনায় এলাকায় শালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। সম্প্রতি এক শালিশ বৈঠকে স্থানীয় প্রভাবশালী মধ্যস্বত্বভোগী কয়েকজন সালিশ অভিযুক্ত দীপকের পক্ষ অবলম্বন করে দীপকের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
এজাহার সূত্রে আরও জানা গেছে, স্বামীর নির্যাতনের ধারাবহিকতায় গত ৫ ফেব্রæয়ারী বিকেলে স্ত্রী মনিকাকে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় বেদম মারধর করে স্বামী দীপক। স্থানীয়রা মনিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানেও মনিকা হাসপাতালে ভর্তি রয়েছে। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় শিক্ষক স্ত্রী মনিকা হালদার বাদী হয়ে স্বামী দীপক ও রুমা সিকদারকে আসামী করে মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করেন, নং-৭ (১৫.২.২২)।
দুুপুরে এসআই মিল্টন মন্ডল অভিযান চালিয়ে যৌতুকলোভী শিক্ষক স্বামী দীপক অধিকারীকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।