সোমবার , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক কর্মকর্তা ও দপ্তরি হেড ক্লার্ক নেই

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২

পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেক দিন যাবত প্রশাসনিক কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য প্রশাসক এবং দাপ্তরিক কাজের হেড ক্লার্ক না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ-কর্ম প্রায় অচল ব্যবহার সৃষ্টি হয়েছে। আবাসিক মেডিকেল আফিসার এবং জুনিয়র ক্লার্ক দিয়েই চালাতে হচ্ছে সব কাজ- কর্ম। ফলে উপজেলার প্রায় ৩ লাখ মানুষের স্বাস্থ্য সেবার ঝুঁকিতে আছেন।

উল্লেখ্য, আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. রাফিকুল হাসান সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পেয়ে গত ১২ জানুয়ারী এখান থেকে পঞ্চগড় জেলায় চলে যায়। সেই থেকে নতুন

কোন স্বাস্থ্য প্রশাসককে পদায়ন না করায় প্রায় একমাস যাবৎ স্বাস্থ্য কমপ্লেক্সের কোন কোন ক্ষেত্রে প্রশাসনিক শূণ্যতার সৃষ্ট হচ্ছে।

এছাড়াও দাপ্তরিক কাজের ক্লার্ককে এর কয়েকদিন আগেই এখানে থেকে অন্যত্র বদলী করা হলে জুনিয়র ক্লার্ক দিয়ে কাজ চালাতে হচ্ছে। অবশ্য প্রশাসনিক এবং দাপ্তরিক কোন কাজে সমস্যা হচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। এতে করে এখানকার প্রায় ৩ লাখ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। অবিলম্বে ঐ দুই পদে লোক পদায়নের জন্য সচেতন মহল ও এলাকাবাসীর দাবী।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।